কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শাহজাহান কবির সাগর নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

সোমবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যায়।

Post Inside

নিহত শাহজাহান কবির উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- নিহত সাগরের বন্ধু রোমান ও নিয়াজ।

নিহতের চাচা একরাম হোসেন বলেন, সাগর মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে চৌদ্দগ্রাম বাজারের দিকে আসছিল। এ সময় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মহাসড়কের ছিটকে পড়ে তিনজন।

তিনি বলেন, তাদেরকে স্থানীয়রা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাগর ও রোমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পরে অবস্থার অবনতি হলে সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যায়।

চৌদ্দগ্রাম হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসেন কালবেলাকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহতের ঘটনা শুনেছি। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।

আরো পড়ুন
error: Content is protected !!