কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও একই উপজেলার নোয়াগাঁও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

রবিবার (৩০ এপ্রিল) আনুমানিক রাত আটটায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এই এ ঘটনা ঘটে।

Post Inside

যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে, আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।

এদিকে, ঘটনা পর গৌরীপুর বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।

আরো পড়ুন
error: Content is protected !!