কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর চাপায় নিহত ১, আহত ৩

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় জামাই হরমুজ আলী (৫০) নামে একজন নিহত ও স্বশুর বাচ্চু মিয়াসহ ৩ জন আহত হয়ছে।

শনিবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নর গুঞ্জর গ্রামে এ ঘটনা ঘটে।

Post Inside

স্থানীয় সুত্রে জানা যায়, একটি ট্রাক্টর মাটি নিয়ে ইটভাটায় আসার পথে গুঞ্জর বেলতলী বাজারের পাশে একটি ব্যাটারী চালিত অটো রিকশাকে চাপা দিলে এতে ঘটনাস্থলে হরমুজ আলী (৫০) নিহত হয়।

নিহত হরমুজ আলী একই গ্রামের মৃত. জুনাব আলীর ছেলে।

আহতরা হলেন, একই গ্রামর মৃত কিতাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৭০), আবু তাহেরের ছেলে আবু কাউছার (২৬) ও শুক্কুর আলীর ছেলে জাসদ মিয়া (৪৫)।

তাদেরকে চিকিৎসার জন্য মুরাদনগর ও দেবিদ্বার উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘাতক ট্রাক্টর ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা স্বীকার কর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলার একটি প্রস্তুতি চলছে।

আরো পড়ুন
error: Content is protected !!