কুমিল্লায়ও খালেদা-তারেকের জন্য ফাঁকা চেয়ার রেখে সমাবেশ করলো বিএনপি

নিউজ ডেস্ক।।
অন্যান্য স্থানের মতো বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের মঞ্চেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে মঞ্চে চেয়ার সাজানোর সময় প্রধান অতিথির চেয়ারের ডানপাশের দুটি চেয়ারে খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি রাখা হয়।

Post Inside

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া ঢাকা পোস্টকে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি সম্মান প্রদর্শনের জন্য চেয়ার দুটো ফাঁকা রাখা হয়েছে।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর আজ শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় গণসমাবেশ করছে দলটি। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন
error: Content is protected !!