কুমিল্লায় ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা সহায়তা ও অবোকাঠামো উন্নয়ন সহায়তা চেক বিতরন

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা সহায়তা ও অবোকাঠামো উন্নয়ন সহায়তা চেক বিতরন করা হয়েছে।

কুমিল্লা মহানগর আওয়ামেলীগ কার্যলয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার ।

Post Inside

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো রক্তব্য রাখেন জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সুচনা, প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, প্যানেল মেয়র কাউসারা বেগম সুমি।

অনুষ্ঠাানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, কাউন্সিলর নুরজাহান আলম পুতুল, কাউন্সিলর নাদিয়া নাসরিন, কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন. ৫নং ওযার্ড কাউন্সিলর রায়হান আহম্মেদ, ১৭ নং ওযার্ড কাউন্সিলর হানিফ মাহমুদ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইকরাম, ইউ,এন,ডিপি প্রজেক্টের টাউন ম্যানেজার আব্দুল হান্নান।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯,২০,২১ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর ও মহানগর মহিলা যুবলীগের সাধারন সম্পাদক উম্মে সালমা লিজা।

আরো পড়ুন
error: Content is protected !!