কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী’র মৃত্যু

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার লাকসামে ছাদে শুকাতে দেয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেব পাড়া গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কামাল উদ্দিন ও স্ত্রী রিনা বেগম।

Post Inside

স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃষ্টির আভাস পেয়ে বিকেলে কামাল উদ্দিনের স্ত্রী রিনা বেগম বাড়ির ছাদে একটি তারে শুকাতে দেয়া কাপড় আনতে যান। এসময় তারটি বিদ্যুতবাহিত ছিল। তারটি ধরার সঙ্গে সঙ্গে রিনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

এসময় তাকে বাঁচাতে এসে কামাল উদ্দিনও বিদ্যুতায়িত হন। পরে দেখতে পেয়ে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে। কিন্তু ততক্ষণে তারা মারা যান। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান ওসি।

আরো পড়ুন
error: Content is protected !!