কুমিল্লায় সিএনজি ভর্তি গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় সিএনজিতে করে মাদক পাচারের সময় সাড়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

নিয়মিত টহলের অংশ হিসাবে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার (৪ নভেম্বর) সকালে কুমিল্লা নগরীরর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ আরিফ (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত আরিফ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চানপুর গ্রামের নুর আলম’র ছেলে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!