কুমিল্লা জেলা পরিষদের চৌদ্দগ্রাম ওয়ার্ড সদস্য ভার্ড কামালের শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

মনোয়ার হোসেন।।
কুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুসহ চৌদ্দগ্রাম ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল) শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Post Inside

জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

শপথ গ্রহণ শেষে কুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দ। এ সময় কুমিল্লা জেলা ও মহানগর আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। এর মধ্যে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মফিজুর রহমান বাবলু জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এছাড়া ১৭নং চৌদ্দগ্রাম ওয়ার্ড থেকে এমরানুল হক কামাল (ভার্ড কামাল) ভোটারদের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচিত হন।

আরো পড়ুন
error: Content is protected !!