কুমিল্লা ভিক্টোরিয়া কলজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম বাংলা সম্মিলন

নিউজ ডেস্ক।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলজের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রথম বাংলা সম্মিলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১মার্চ) সকালে নগরীর মাধ্যমিক শাখায় বেলুন উড়িয়ে সম্মিলনের শুভ সূচনা করা হয়।

Post Inside

সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বেড় হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উচ্চমাধ্যমিক শাখায় গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার মধ্যদিয়ে দিনভর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মনমুগ্ধকর নানান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১৯৬৩-৬৪ শিক্ষা বর্ষ থেকে চলতি বছর পর্যন্ত বাংলা বিভাগের প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় প্রাক্তন ও নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।

আরো পড়ুন
error: Content is protected !!