কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম সিকদার গ্রেফতার

জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম। পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম শিকদারকে থানায় হস্তান্তর করে।

Post Inside

এর আগে রাতে সেনাবাহিনীর ৬ টি গাড়ি নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান করে। ওই সময় কবির শিকদার বাড়িতেই ছিলেন। পরে তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে গ্রেফতার কবীর শিকদারের বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে৷ তবে মামলাগুলো ৫ আগস্টের আগের।

কোতয়ালী মডেল থানার ওসি মইনুল ইসলাম জানান, বিকেলে গ্রেফতার কবির শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!