মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আঃ আজিজ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Post Inside

গ্রেপ্তার হওয়া আজিজ উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মুরাদনগর থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করেন।

এসআই আলমগীর জানান, আজিজের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে বাড়ী-ঘরে আগুন দেয়ার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে মোঃ আঃ আজিজকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!