কুমিল্লা মহানগর ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আলমগীর হোসেন।।
জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। তৃণমুলে শুরু হয়েছে কর্মীসভা ও কমিটি গঠন।

তারই ধারাবাহিকতায় বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় নগরীর ১৮ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Post Inside

সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত।

উদ্বোধক ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু।

প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস।

বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, কাউন্সিলর শওকাত আকবর এবং ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ সহ অন্যন্য নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন ১৮ নং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরআলম নয়ন।

সম্মেলন শেষে বিগত দিনের কমিটি বিলুপ্তি এবং আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটি করে পত্রিকার মাধ্যমে জানানোর ঘোষনা করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!