কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মোঃ জহিরুল হক বাবু।।
বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২ টার পর কুমিল্লা নগরের টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

Post Inside

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফ উদ্দিন রনি, সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক আরিফুর রহমান মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম শিউলি, নির্বাহী সদস্য আজিজুর রহমান, জহিরুল হক বাবু, জুয়েল খন্দকার, সাকলাইন যোবায়ের, রুবেলে মজুমদার।

পর্যাক্রমে আওয়ামীলীগ তারঁ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,  বিএনপিও তারঁ অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন
error: Content is protected !!