কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

নেকবর হোসেন।।
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ মার্চ) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির আওতাধীন লক্ষ্মীপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এসব ভারতীয় সামগ্রী জব্দ করা হয়।

Post Inside

কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বলের ডেপা” নামক স্থানে বিজিবির একটি টহলদল মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও কিং কোবরা বাজি উদ্ধার করে।

তিনি আরও বলেন, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। এসব মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!