চান্দিনায় প্রাইভেটকার তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজাসহ একজন আটক

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে ৩শত বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় প্রবোক্স প্রাইভেটকারসহ মো: জাহিদ হাসান (২১) নামের এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ অক্টোবর) ভোর ৫ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম চান্দিনা বাস স্ট্যান্ড সংলগ্ন জনৈক আঃ মালেক এর চা দোকান এর সামনে চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

Post Inside

আটক হওয়া মোঃ জাহিদ হাসান কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতরী সাতবাড়িয়া এলাকার মৃত. জসিম উদ্দিনের ছেলে।

আটক হওয়া আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামী মোঃ সাগর (২০) এর সহায়তায় উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য ঢাকা নিয়ে যাইতেছিল।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। চান্দিনা থানার মামলা নং-০৮।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!