চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন বিএনপির বালিমুড়ি গ্রাম কমিটির সমন্বয় সভা

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন বিএনপির বালিমুড়ি গ্রাম কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম। প্রধান বক্তা ছিলেন কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির আহবায়ক রাসেল আহম্মেদ মজুমদার টিটু।

Post Inside

উপজেলা প্রবাসী ফোরামের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা মোঃ আবদুল খালেক পরশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহবায়ক দলিলুর রহমান, যুগ্ম আহবায়ক আবদুর রব মজুমদার, উত্তর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন, দক্ষিণ বিএনপির সদস্য সচিব সোলাইমান কবির, যুগ্ম আহবায়ক জাফর ইকবাল, আবদুল মমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাশেম, মোস্তাফিজুর রহমান রিপন, যুবদলের ইউনিয়ন উত্তর আহবায়ক ইয়াকুব গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইব্রাহিম খলিল, ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা বেলাল হোসেন মাসুম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং কাশিনগর ইউনিয়ন দক্ষিন বিএনপির যুগ্ম- আহবায়ক আব্দুর রব মজুমদার, মো: জাফর, আব্দুল মমিন, ইউনিয়ন ছাত্রদল নেতা রবিউল, হ্রদয়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!