চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় কুমিল্লার চৌদ্দগ্রামে ৩নং কালিকাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) স্থানীয় বর্ধনবাড়ী জামে মসজিদ সংলগ্ন হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Post Inside

কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ মীর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্না মফিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার (মুক্তু)। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: খোরশেদ আলম। মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নাইমুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মোস্তাক আহাম্মেদ, মোজাম্মেল হক মাসুম, সদস্য কামাল হোসেন, সেলিম মিয়া, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হাজারী, ফখরুল হাসান।

এতে আরও উপস্থিত ছিলেন, কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা শিশু মিয়া, বিএনপি নেতা আব্দুল কাদের, তাজুল ইসলাম, আবু মিয়া, আব্দুল রশিদ, আব্দুল করিম, বাচ্চু মিয়া, মোঃ আব্দুল আলম, আব্দুল আজিজ, বলকিছ মিয়া, মহিবুল্লাহ মজুঃ, আব্দুল লতিফ, সরুজ মিয়া, বিএনপি’র ৩টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী।

ইফতার অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মাও: আনোয়ার হোসেন।

আরো পড়ুন
error: Content is protected !!