চৌদ্দগ্রামে বিয়ার ও বিদেশী মদ সহ আটক ১

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ৬৮ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশী মদ সহ মো: জাবেদ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা। আটককৃত জাবেদ উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত রোববার দুপুরে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৮ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশী মদ সহ মো: জাবেদকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Post Inside

সোমবার (৩ জুলাই) সকালে র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃত জাবেদ দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিয়ার, বিদেশী মদ ও গাঁজা সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

আটককৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন
error: Content is protected !!