চৌদ্দগ্রামে মিঞাবাজার ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মিঞাবাজার ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: হারুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলেজ অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম।

Post Inside

অত্র কলেজের সহকারী অধ্যাপক আজীজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিন সর্দার, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ ও কলেজ গভর্নিং বডির সদস্য মিঞা মো: জহির হোসেন, উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিঞা মো: নাছির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য মিঞা মো: নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক শহীদুর রহমান রতন।

নবীনদের বরণমূলক বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানিয়া আক্তার ও নবীনদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ঝুমা। পরে কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে বরণ করে নেয়া হয়। এ সময় কলেজ শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!