চৌদ্দগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

মোঃ মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রির অভিযোগে ‘ঘোষ ফার্মিসী’তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট আল আমিন সরকারের নেতৃত্বে অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে ফার্মেসী মালিক চন্দন ঘোষের এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মাহতাব উদ্দীন, চৌদ্দগ্রাম থানার এএসআই সাইদসহ পুলিশের একটি টিম।

Post Inside

জানা গেছে, মিয়াবাজার এলাকার এক নারী তাঁর শিশু সন্তানের জন্য ওষুধ ক্রয় করলে তাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেয়া হয়। পরে ওই নারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করলে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার অভিযান পরিচালনা করেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পোড়ানোসহ এক লাখ টাকা জরিমানা এবং ফার্মেসী মালিক চন্দন ঘোষকে এক মাসের কারাদন্ড দেয়া হয়।

আরো পড়ুন
error: Content is protected !!