চৌদ্দগ্রাম থানার উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের উদ্যোগে বুধবার (১১ অক্টোবর) বিকেলে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহার সভাপতিত্বে থানা মিলনায়তনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক অপারেশন শাহিনুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাষ্টার অনিল চন্দ্র দেবনাথ।

Post Inside

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল জলিল রিপন, পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাষ্টার নান্টু দেবনাথ, উপজেলা সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমির হোসেন, মন্দির কমিটির পক্ষে টোটন দাস, বিমল চন্দ্র দাস প্রমুখ।

এসময় বিভিন্ন মন্ডপ কমিটির প্রতিনিধি ও মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

উপজেলার একটি পৌরসভা ও তেরো ইউনিয়নে ২২ টি মন্ডপে এ বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
error: Content is protected !!