জাতীয় ভোটার দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

জহিরুল হক বাবু।।
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রবিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা প্রকৌশলী আলিফ আহমদ অক্ষর, বি.আর.ডিবি অফিসার রাসেল সারওয়ার, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!