দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী`র নির্বাচনী পথসভা

দেবিদ্বার প্রতিনিধি।।
দেবিদ্বারে উপজেলা- উপ নির্বাচন হবে নরমে গরমে
আসছে আগামী ২৮ শে ফ্রেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ কে বিপুল ভোটে আপনারা নির্বাচিত করবেন প্রধান অতিথির বক্তব্যে এমটাই বলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।

মঙ্গলবার দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয় ।

Post Inside

এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর,কুমিল্লা উ:জেলা আওয়ামলীগের সভাপতি ম.রুহুল আমিন,সাধারন সম্পাদক রোশন আলী মাষ্টার, সাবেক এমপি ও সচিব এ বিএম গোলাম মোস্তফা, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো.আলমগীর কবির, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জান মাস্টার, যুগ্ন-সাধারণ সম্পাদক মো.ছিদ্দিকুর রহমান ভুইয়া, সমাজ কল্যান সম্পাদক মো.মনিরুজ্জামান রিপন প্রমুখ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারী-২০২১। সেখানে মোট চারজন প্রার্থী ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদ (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী এএফএম তারেক (ধানের শীষ), জাতীয় পার্টির মো.আবদুল আওয়াল(লাঙ্গল)। অপর স্বতন্ত্র প্রার্থী হলেন আবদুল হক খোকন (আনারস)।

আরো পড়ুন
error: Content is protected !!