নগরীর চাঁনপুর থেকে ১ হাজার বোতল ফেন্সিডিলসহ ৩ যুবক আটক

নেকবর হোসেন।।
কুমিল্লার চাঁনপুর থেকে ১ হাজার বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। ৩ জুলাই রাতে চাঁনপুর (মধ্যপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

সোমবার (৪ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

Post Inside

আটককৃতরা হলেন, কুমিল্লার চাঁন্দপুর (মধ্যপাড়া) গ্রামের মোঃ ফুল মিয়া’র ছেলে মোঃ নুর হোসেন পাপ্পু (২৭), একই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ আল আমিন শুভ (২৪) এবং মোঃ আমিনুর ইসলামের ছেলে মোঃ মুঈব বিন ইসলাম (২৫)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি’র ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!