প্রবাসী বঙ্গবন্ধুর পরিষদের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন গতকাল শুক্রবার বিকাল তিন ঘটিকায় স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম( এমপি) নিজ বাড়িতে।

এসময় উপস্থিত ছিলেন,মনোহরগঞ্জ উপজেলা প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক মো আবুল বাতেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো আবুল কালাম আজাদ, প্রবাসী বঙ্গবন্ধুর পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য মো জসিম উদ্দিন, আনোয়ার পাশা প্রমূখ।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!