বরুড়ার ভাউকসার ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লার বরুড়া উপজেলার শাখার আজ ৪ জুন বিকাল ৩ টায় মাস্টার আব্দুল মান্নান এর সভাপতিত্বে ভাউকসার ইউনিয়ন অনুমোদিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা ০৮ আসনের সংসদ সদস্য জনাব নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন। আরো উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন ( বখতিয়ার), গালিম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লায়ন, খোশবাস দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার, ও অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা ও ভাউকসার ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ সহ আরো অনেক নেতৃবৃন্দ।

Post Inside

অনুষ্ঠানে প্রধান অতিথি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি বক্তব্যে বলেন বরুড়া উপজেলায় সকল খালগুলোতে শুষ্ক মৌসুমে খালগুলোতে পানি রাখার জন্য খালগুলো খনন করা হবে, আগামী ৫ বছরে বরুড়া উপজেলায় ৬৫ টি কিলোমিটার খাল খনন করা হবে। কৃষি কাজে কৃষকরা খাল থেকে সেচ দিতে পারে সেই ব্যবস্হা করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!