বিশ্ব পরিবেশ দিবসে ফ্রেন্ডস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী

সোনিয়া আফরিন।।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ১০০ বৃক্ষ রোপণ করেছে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব। এবারের প্রতিপাদ্য – “মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”।

কোনো প্রকার জনসমাগম বা আনুষ্ঠানিকতার যখন সুযোগ নেই , তখন বাড়ি বা কর্মস্থলের আঙ্গীনায় ‘একটি গাছের চারা’ রোপনও হতে পারে প্রকৃতির প্রতি ভালোবাসা জানানোর এক অনন্য উপলক্ষ্য।

Post Inside

সেই লক্ষেই ফ্রেন্ডস ক্লাব দুলারামপুর জুনাব আলী উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল, হরিপুর নুরুল হক মাদ্রাসা প্রাঙ্গণ ও ক্লাবের সদস্যদের বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপণ করে।

বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হালিম সৈকত, ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সেলিম হোসেন, ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হযরত আলী সরকার, রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল শরীফুল আলম, ফ্রেন্ডস ক্লাব তিতাস উপজেলা শাখার সাবেক সভাপতি সেলিম সবুজ, বর্তমান সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, সহ সভাপতি গোলাম সারওয়ার মাসুম, ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান নিরব, সালাহ্উদ্দিন, মুস্তফা ও ইমরান প্রমূখ।

আরো পড়ুন
error: Content is protected !!