বুড়িচংয়ে সাত বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা; ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোঃ নূরুল ইসলাম নামে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার ফরিজপুর এলাকা থেকে বৃদ্ধ নূরুল ইসলামকে গ্রেফতার করে দেবপুর ফাঁড়ি পুলিশ। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

Post Inside

মামলার বিবরণে জানা যায়, দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের সেলিম মিয়া দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় ভাড়া থাকতো।

রবিবার ২১ মে দুপুরে শিশুটির বাবা ও মা কাজের জন্য বাড়ীর বাহিরে গেলে বাড়ীর মালিক নূরুল ইসলাম শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।

শিশুটির আত্মচিৎকারে তার মা দৌড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস আই) কাজী হাসানুজ্জামান জানানা, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে সোমবার রাতে আসামী নূরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!