বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

মো.জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলাৱ মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ সনের উন্মুক্ত বাজেট ঘোষণা ইউনিয়ন পরিষদের হল রুমে করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা হালিমা খাতুন এর নির্দেশে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন মোকাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সাহেব আলী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লিয়াকত আলী ।

Post Inside

আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ শাহ আলম, আবাদ মিয়া, কাউসার, শিল্পী আক্তার, রোমেনা শেলী, মোসাম্মৎ শাহিদা আক্তার, রবিউল হুসাইন, সেলিম হোসেন, শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এলাকাৱ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাজেটে সর্বাধিক গুরুত্ব পেয়েছে রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ, বাজেটে মোট ব্যয় ও উন্নয়ন হিসাব ধরা হয়েছে ১ কোটি ৭০ লক্ষ ১০ হাজার টাকা, রাজস্ব বাজেট ধরা হয়েছে ৪৫ লাখ, ৮৬ হাজার ৩৬৮ টাকা, উন্নয়ন অনুদান ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৩৬৯ টাকা।

আরো পড়ুন
error: Content is protected !!