বুড়িচংয়ের ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।

Post Inside

বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুছ ছালাম বেগ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এম এন জাকারিয়া, যুগ্ম সম্পাদক এড. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, আবদুর রহিম মাষ্টার, ডাক্তার মীর হোসেন মিঠু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল হোসেন, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।

সাবেক ছাত্রলীগ নেতা আবদুল আলীমের সভাপতিত্বে ও ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক এর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আহমেদ সুমন।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!