ব্রাহ্মণপাড়ায় ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইসলামি শরী’আহ মোতাবেক পরিচালিত ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বুড়িচং শাখার অধীনে এ.আর.ডি টেলিকম এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় রশিদ মার্কেটের দ্বিতীয় তলায় এই ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।

Post Inside

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন বুড়িচং ইসলামি ব্যাংকের অফিসার আব্দুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ইসলামি ব্যাংক আউটলেট শাখান স্বত্ত্বাধিকারী মোঃ জামাল হোসেন।

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বুড়িচং শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ নাজমুল হোসেন এর সভাপতিত্বে ও গাজী জিয়াউর রহমান সরকার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা জোন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রশিদ মার্কেটের স্বত্ত্বাধিকারী মোঃ আমির হোসেন, দুলালপুর বাজার আউটলেট শাখার স্বত্ত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম।

বক্তব্যে রাখেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা জোন এর সিনিয়র অফিসার মোঃ মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন দক্ষিণ বাজার হাশেম টাওয়ারের মালিক মোঃ আবুল হাশেম, খলিলপুর বাজার আউটলেট শাখার স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ, খলিলুর রহমান, সুমন সরকার, এণামুল হক, জসিম উদ্দিন ভূইয়াসহ ব্যাংক কর্মকর্তা, গ্রাহক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

আরো পড়ুন
error: Content is protected !!