ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে রবিবার বিকালে থানার এসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া জলিল মেম্বারের বাড়ীর মেহেদী হাছান প্রকাশ রানা এর বসত ঘরের ভেতর থেকে ৮ কেজি গাঁজাসহ আব্দুস সালামের ছেলে মেহেদী হাছান প্রকাশ রানা (২৬) আটক করে।

Post Inside

অপরদিকে সোমবার রাতে থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সদর ইউনিয়নের কল্পবাস দক্ষিণপাড়া রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজাসহ নাইঘর উত্তরপাড়া গ্রামের তারু মিয়ার ছেলে মাহবুব আলম (৫০) আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে সোমবার সকালে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!