ব্রাহ্মণপাড়ায় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল পশ্চিমপাড়া আল মদিনা মসজিদে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে মসজিদ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Inside

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুনিয়া ও আখিরাত সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক ভিপি সরকার জহিরুল হক মিঠুন।

এসময় প্রভাষক সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, আক্রামুল ইসলাম, শাহজাহান সাজু, এডিসন, শফিকুল ইসলাম, মোখলেসুর রহমান, আবুল কালাম, ওমর ফারুকসহ ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন। এসময় মসজিদের উন্নয়নে সরকার জহিরুল হক মিঠুন ১ লক্ষ টাকা অনুদান দেন। এছাড়া নুর মসজিদের উন্নয়নের লক্ষে আরো ১ লক্ষ টাকা অনুদান দেন।

আরো পড়ুন
error: Content is protected !!