ব্রাহ্মণপাড়া ষাইটশালা দরবার শরীফে দোয়া ও ইফতার মাহফিল

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আলীম (রাঃ) এর স্মরণে সমাজসেবক মাহবুবুর রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ষাইটশালা দরবার শরীফ কমপ্লেক্স প্রাঙ্গনে সমাজসেবক মাহবুবুর রহমানের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Inside

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইয়ামীন। সমাজসেবক মাহবুবুর রহমানের এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আনিছুর রহমান আখন্দ, বীর মুক্তিযোদ্ধা হাজী নোয়াব মিয়া, মতিন মিয়া মেম্বার, সেলিম মিয়া মেম্বার, শাহজাহান মেম্বার, মাওলানা ওবায়েদ উল্লাহ, আবুল বাশার মেম্বার, অগ্রণী ব্যাংকের ম্যানেজার জাকির হোসেন, মামুনুর রশিদ আখন্দ, মোখলেছুর রহমান, এইচ এম মাহফুজুর রহমানসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দরা।

এসময় ষাইটশালা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আলীম (রাঃ) এর স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন পীরজাদা হাফেজ মাওলানা কামাল উদ্দিন। সবশেষে আগতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!