মানবিক সংগঠন একতাই শক্তির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে নজরুল ইন্সটিটিউটে একতাই শক্তির পক্ষ থেকে দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ উপহার বিতরণ করা হয়।

২৭ রমযান বেলা ৪ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির জীবন, উপদেষ্টা শারমিন আক্তার চৈতী, উপদেষ্টা শাহাদাৎ হোসেন বিল্লাল, উপদেষ্টা সাইফুল ইসলাম সাগর, উপদেষ্টা ইমন রনি।

Post Inside

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির জীবন বলেন, এই সংগঠন তার কাজের দিক থেকে সর্বদা অনন্য। কাজের মাধ্যমেই এই সংগঠন মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছে। আমি সংগঠন নিয়ে গর্ববোধ করি।

সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম সাগর বলেন, এক যুগের বেশি সময় ধরে এই সংগঠন মানুষের জন্য কাজ করছে। তিনি উপস্থিত সকলের কাছে এই সংগঠনের জন্য দোয়া চান। সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে এই সংগঠন এগিয়ে যাবে বলেই প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তানভীর আহমেদ ইভান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাকিব সহ সংগঠনের প্রায় অর্ধ শতাধিক দায়িত্বশীল ও সেচ্ছাসেবী।

আরো পড়ুন
error: Content is protected !!