মিথলমা সমাজ কল্যান ট্রাস্টের উদ্যোগে কুরবানীর মাসালা বই, মাস্ক মেসওয়াক বিতরণ করা হয়

মো. জাকির হোসেন।।
কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে সোমবার বিকেলে মিথলমা সমাজ কল্যান ট্রাস্টের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে কোরবানীর মাসালার ৬ শ বই, মাস্ক, মেসওয়াক বিতরণ করা হয়।

ট্রাস্টের সভাপতি মোঃ তাজুল ইসলাম মাষ্টার জানান, সোমবার বিকেলে মিথলমা এলাকাবাসীর মধ্যে কিভাবে কুরবানী করতে হবে এমন মাসায়ালা সর্ম্পকিত ৬ শ টি বই বিতরণ করা হয়। পাশাপাশি পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে এক হাজার পিস মাস্ক ও মেসওয়াক বিতরণ করা হয়।

Post Inside

এ সময় উপস্থিত ছিলেন মিথলমা সমাজ কল্যান ট্রাস্টের উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন, ট্রাস্টের ধর্ম বিষয়ক হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান শাকিল, মিথলমা পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদের সভাপতি আবদুল আলিম, সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ জাকির হোসেন, ট্রাস্টের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

এ সময় আরো উপস্থিত ছিলেন আবুল কাশেম, মোঃ শাহ আলমসহ অন্যান্যরা।

আরো পড়ুন
error: Content is protected !!