মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মনির হোসাইন।।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

রবিবার ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের কাজি কবি নজরুল মিলনায়তনে আয়োজিত সভায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলাম সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, তথ্য প্রযুক্তির সহকারী প্রোগ্রামার রাফিত আহম্মেদ, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মোঃ জসিম উদ্দিন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান,বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ জোনাল পল্লি বিদ্যুৎ ডি.জি.এম মোঃ মহিউদ্দিন,রাহিম পুর আজাচক আশ্রমের ডাক্তার মানেবেন্দ যুগল ব্রহ্মচারি। দুলাল দেবনাথ,অরুপ নারায়ন পোদ্দার,দিন দয়াল চেয়ারম্যান শুকলাল দেবনাথ, ভিপি জাকির,নবিপুর পশ্চিম ইউনিয়নের বি,এন,পি সাধরন সম্পাদক হেদায়েত হোসেন প্রমুখ।

প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন ও উপজেলা বিভিন্ন কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ উপজেলা শারদীয় দুর্গাপূজা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিন্দু।

মুরাদনগর উপজেলায় এবছর মোট ১৫৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর,শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে ১৫৩ টি সার্ব্বজনীন পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে জি আর চাল এর ডিও বিতরণ কর্মসুচী উদ্বোধন করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!