মুরাদনগরে ৬টি ড্রেজার মেশিন জব্দসহ চার হাজার ফুট পাইপ বিনষ্ট

মনির খাঁন।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলার ৮ নং চাপিতলা ও পূর্বধর পূর্ব ইউনিয়নে খাপুড়া ও হিরাপুড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়টি ড্রেজার মেশিন জব্দসহ ৪০০০ হাজার ফুট বিনষ্ট করা হয়।

Post Inside

আজ সোমবার দুপুরে থেকে রাত পর্যন্ত মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি’র নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ টি ড্রেজার মেশিন জব্দসহ পাইপ বিনষ্ট করা হয়।

স্থানীয়রা জানান, চাপিতলা ও পূর্বধর পূর্ব ইউনিয়নে খাপুড়া ও হিরাপুড় এলাকাতে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছে ড্রেজার ব্যবসায়ীরা।

উপজেলা প্রশাসন কয়েক দফা অভিযান দেওয়ার পরেও কিন্তু ড্রেজার ব্যবসায়ীরা কোন বাধাই মানে না। উপায়ান্তু না দেখে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।

পরে অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে থেকে রাত পর্যন্ত চাপিতলা ও পূর্বধর পূর্ব ইউনিয়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ড্রেজার ব্যবসায়ীর ছয়টি ড্রেজার মেশিন জব্দ ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত চার হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। এ সময় বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি জানান, উপজেলা প্রশাসন নিয়মিত ভূমিখেকো, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান পরিচালনা করে আসছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!