মোকাম ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মো. জাকির হোসেন।
মঙ্গলবার ১৫ আগষ্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদে মিলাদ মাহফিল দোয়া আলোচনা সভা এবং গণ ভোজ অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী এবং পরিচালনা করেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী।

Post Inside

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অরুণ কুমার পাল, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, মেঃ জহিরুল ইসলাম, লোকমান হোসেন মেম্বার, শাহীন কাদির, মোঃ শাহ আলম, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, মোঃ সফিকুল ইসলাম, মোঃ রবিউল হুসাইন, জামাল হোসেন জসিম উদ্দিন, মিজানুর রহমান,খোরশেদ আলম, ইউপি সদস্য যথাক্রমে মোঃ জাকির হোসেন সাংবাদিক শাহ আলম ভূইয়া, অহিদুর রহমান, শাহ আলম, জসিম উদ্দিন, আবাদ মিয়া, নুরুল ইসলাম, শিল্পী আক্তার, রোমানা শেলী প্রমুখ।

এসময় এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ১৫ আগষ্ট নিহত সকল শাহাদ বরন কারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!