শাহরাস্তিতে অভ্যন্তরীণ ধান ও চাউল সংগ্রহ উদ্বোধন

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। শাহরাস্তি উপজেলা এলএসডি কর্তৃক এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।

সোমবার (৫ মে ২০২৫) দুপুরে রাগৈ এলাকার প্রান্তিক কৃষক রুহুল আমিনের ধান সংগ্রহের মধ্য দিয়ে অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মেসবাহ উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ সরোওয়ার্দী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হেনা ফয়সাল, মিনা অটো রাইস মিলের পরিচালক আ. মমিন প্রমুখ।

Post Inside

উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মেসবাহ উদ্দিন জানান, চলতি মৌসুমে প্রান্তিক কৃষক থেকে ৭০৪ মে. টন ধান ও ১১৮৪ মে. টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাউল ৪৯ টাকা দর নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!