হোমনায় অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

সোনিয়া আফরিন
কুমিল্লার হোমনা থানার আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিমএর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় হোমনা থানা সম্মেলন কক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিম পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হওযায় তাঁর বদলীজনিত কারনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

Post Inside

বিশেষ অতিথি ছিলেন ইউএনও রুমন দে, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা।

ওসি মো. আবুল কায়েস আকন্দ এর সভাপতিত্বে ও ওসি( তদন্ত) মো. আজিজুল বারীর উপস্থাপনায় বক্তব্য রাখেন সংবর্ধিত পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক ও কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী গাজী ইলিয়াছ, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল,উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, সাংবাদিক মো.আবদুল হক সরকার, মোর্শেদুল ইসলাম শাজু,মো. কামাল হোসেন, মো.আক্তার হোসেন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক কায়সার আহমেদ বেপারী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার,এস আই সেকান্দর মোল্লা ও পুলিশ সদস্য নাহিদা আক্তার প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!