হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

সোনিয়া আফরিন।
কুমিল্লার হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১২০ জন দরিদ্র পুষ্টিহীনের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজলা প্রানিসম্পদ অফিসার ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার প্রমুখ।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!