হোমনায় দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার দৈনিক যায়যায় দিন পত্রিকার হোমনা প্রতিনিধি সোনিয়া আফরিনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে, সহকারী কমিশনার( ভূমি) তানিয়া ভুইয়া, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ওসি মো. আবুল কায়েস আকন্দ, পৌর আওয়ামীলীগের সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, মোসলেম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাবের সভাপতি মো.কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আক্তার হোসেন, হোমনা প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক মো.আবুল কাশেম ভূইয়া, সাংবাদিক কবি দেলোয়ার, মো.তপন মিয়া সরকার, মো. নাছির উদ্দিন, মো.আবু হানিফ, মো. মাইনুল ইসলাম মিশুক, মো.হাফিজুল ইসলাম, মো. সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!