কুমিল্লায় শতাধিক বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিন থানা এলাকা থেকে ৯৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার রাতে জেলার সদর দক্ষিন থানাধীন চোয়ারা ইউনিয়নের গোপালনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিলসহ কামাল হোসেন (৪০) নামে একজন মাদক কারবারীকে আটক করে। আটককৃত কামাল কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার রাজেশপুর গ্রামের মোঃ চেরাগ আলীর ছেলে।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে জেলার সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!