লাকসাম আবুল কালাম হাই স্কুল,কলেজ-পলিটেকনিক ইনস্টিটিউটের নবীনবরণ

লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলার মোঃ আবুল কালাম হাই স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২১-২২ সেশনে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পাশাপুর এলাকায় প্রতিষ্ঠিত মোঃ আবুল কালাম হাই স্কুল প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

Post Inside

মোঃ আবুল কালাম ফাউন্ডেশন, স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং আনিছুর রহমান দুলালের সঞ্চালনায় নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৫ ব্যাচের ড. সাজ্জাদ হোসেন ভূইয়া, বিশেষ অতিথি কুমিল্লা সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের,আবুল কালাম ফাউন্ডেশনের সহ সভাপতি ও চৈতী গ্রুপের পরিচালক ফাহমিদা শবনম চৈতী, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইয়াসির ফয়সাল আশিক, প্রতিষ্ঠানের সদস্য ও আদর নীট কম্পোজিট লিঃ পরিচালক পলক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ আবুল কালাম হাই স্কুলের প্রধান শিক্ষাক শাহজাহান মোল্লা, আবুল কালাম কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শ্রী শম্ভুনাথ আচার্য, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ এম এম নাজমুল হকসহ সংবাদকর্মী, প্রশাসনিক, এলাকার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং চৈতী গ্রুপের ব্যবস্থপনা পরিচালক মোঃ আবুল কালাম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ও ২০২১-২২ স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের বই প্রদান করেন।

আরো পড়ুন
error: Content is protected !!