
মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন ৫নং শুভপুর ইউনিয়নে “৬নং ওয়ার্ডের সচেতন গ্রামবাসী” এর উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রব বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয় সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে চুরি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধনিজকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত চুরি ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবদুল জলিল মাদানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে মাদক নির্মুল সহ বিভিন্ন অপরাধ প্রবণতা রোধকল্পে পরামর্শমূলক স্বাগত বক্তব্য রাখেন ধনিজকরা গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা শেখ আহম্মদ।
এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং শুভপুর ইউনিয়নের আমির ডাঃ মফিজুর রহমান, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খলিলুর রহমান, ধনিজকরা গ্রামের কৃতি সন্তান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম সোহাগ, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ সেলিম, বিশিষ্ট ব্যাংকার মো: হুমায়ুন কবির, ধনিজকরা গ্রামের পক্ষে বক্তব্য রাখেন বাচ্চু মিয়া, মো: ইয়াকুব, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, শাহাদাত হোসেন, মাস্টার জয়নাল, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কালাম, কাচিয়াপুষ্কুর্নী গ্রামের পক্ষে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মোল্লা, নুরুল আমিন, কৃষ্ণপুর গ্রামের পক্ষে বক্তব্য রাখেন, ডাঃ আলী আশ্রাফ, মো: সবুজ, মো: সায়েম, দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান ডা: ইয়াকুব আলী মজুমদার।
বিশিষ্ট ছাত্রনেতা ও সাংবাদিক মাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্টজন হাজী মো: ইয়াছিন, হাফেজ জিল্লুর রহমান, সফিউল্লাহ সহ এলাকার সহস্রাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির সমাপনী বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবদুল জলিল মাদানী বলেন, “ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি, কিছু অপরাধীচক্র ও তাদের পৃষ্ঠপোষকদের ছত্রছায়ায় মাদক, চুরি, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো অপরাধ বেড়েই চলছে। এসব কর্মকাণ্ড আমাদের সামাজিক পরিবেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যারা এসব অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তারা যতই প্রভাবশালী হোন না কেন, এলাকাবাসী তাদের আর বরদাশত করবে না। তাই এখনই সময়—সামাজিক শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা জোর প্রতিবাদ ও কঠোর হস্তে প্রতিহত করতে হবে। তাহলেই আজকের এই আয়োজন সার্থক হবে বলে আমি মনে করি।
ধনিজকরা গ্রামের কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা শেখ আহম্মদ স্বাগত বক্তব্যে বলেন, “এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবাইকে রাজনৈতিক সংকীর্ণতা ও ব্যক্তিগত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চিহ্নিত মাদকসেবী ও অপরাধীদের তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা প্রয়োজন। পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করে অপরাধ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”