আদর্শ সদর উপজেলায় বিনামূল্যে অর্ধশত প্রশিক্ষণার্থী পাচ্ছেন ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ

মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লায় অর্ধশত প্রশিক্ষণার্থীকে বিনামূল্য ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হবে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলার আদর্শ সদর উপজেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আগামী বুধবার থেকে প্রশিক্ষণ শুরু হবে। সপ্তাহে দু’দিন করে দু’মাস ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

Post Inside

এর আগে গতকাল রোববার আদর্শ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ফ্রীল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল।

প্রশিক্ষণের বিষয়ে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ফ্রীল্যান্সিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশাকরি এমন প্রশিক্ষণে অনেক উদ্যোক্তা তৈরী হবে। যারা প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আরো পড়ুন
error: Content is protected !!