বুড়িচংয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার লড়িবাগ গ্রামে বজ্রপাতে রিপন মিয়া (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামের চারু মিয়ার ছেলে রিপন মিয়া বিকেলে বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস নিয়ে বাড়ীর কাছাকাছি আসলে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচÐ শব্দে বজ্রপাত হয়। স্থানীয় লোকজন রিপন মিয়াকে উদ্ধার করে বুড়িচং সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Post Inside

লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামসেদ আলম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায় রিপন মিয়া। তখন বজ্রপাতে সে মারা যায়। বজ্রপাতে তার মুখমন্ডল ঝলসে যায়। তাদের বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরত্বে ঘটনাটি ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, ঘটনাস্থল পুলিশের একটি দল পাঠানো হয়েছে, বিস্তারিত পরে জানাবো।

আরো পড়ুন
error: Content is protected !!