মশিউর রহমান মৃধা উত্তর ভিটাবাড়ীয়া আজাহারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক।।
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়ীয়া আজাহারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পুনরায় সভাপতি নির্বাচিত হন অত্র এলাকার কৃতি সন্তান ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ভিটাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মো মশিউর রহমান মৃধা।

গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর নির্দেশক্রমে উপ রেজিস্ট্রার (প্রশাসন) এর একটি স্বাক্ষরিত প্রজ্ঞাপন (বামশিবো/প্রশা/২২১২২১০২৬৫৯১/৭০৫৫১/নথি নং-৮৭) এ উত্তর ভিটাবাড়ীয়া আজাহারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য ১১ সদস্যদের সমন্বয়ে একটি কমিটি অনুমোদন দেয়া হয়।

Post Inside

অত্র কমিটিতে মো মশিউর রহমান মৃধা কে সভাপতি ও পদাধিকারবলে অত্র মাদ্রাসার সুপারকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

অত্র মাদ্রাসার শিক্ষক ও কমিটির সাধারন শিক্ষক সদস্য মো ফারুক হুসাইন বলেন, জনাব মো মশিউর রহমান মৃধা কে সভাপতি হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি, কেননা তার মাধ্যমে বিগত দিনে মাদ্রাসার কাঠামোগত ও মনিটরিং এর মাধ্যমে শিক্ষারমান ব্যাপকভাবে উন্নয়ন সাধিত হয়েছে, এখন ও তার মাধ্যমে সে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!