বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে আজ ১৮ অক্টোবর মঙ্গলবার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

Post Inside

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (মোস্তফা), বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তাজাম্মুল হোসাইন সহ উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ কর্মকর্তা রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!